আজকের নির্বাচিত নিবন্ধ
|
নির্বাচিত নিবন্ধ
|
|---|
|
সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। কলকাতা শহরে সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা এক বাঙালি পরিবারে তাঁর জন্ম হয়। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসী চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী ছবি লাদ্রি দি বিচিক্লেত্তে দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তাঁর কাজের পরিমাণ বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যাদের মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া “শ্রেষ্ঠ মানব দলিল” পুরস্কারটি। পথের পাঁচালি, অপরাজিত ও অপুর সংসার – এই তিনটি চলচ্চিত্রকে একত্রে অপু ত্রয়ী ডাকা হয়, এবং এই চলচ্চিত্র-ত্রয়ী তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাম ওপাস হিসেবে বহুল স্বীকৃত। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সঙ্গীত স্বরলিপি রচনা, চিত্র গ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী-কুশলীদের নামের তালিকা ও প্রচারণাপত্র নকশা করাসহ নানা কাজ করেছেন। (বাকি অংশ পড়ুন...) |
|
ভালো নিবন্ধ
|
|
আর্সেনাল ফুটবল ক্লাব, যা আর্সেনাল বা গানার্স নামেও পরিচিত, একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। ইংরেজ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব। আর্সেনাল মোট তের বার প্রথম বিভাগ এবং ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা, দশ বার এফএ কাপ এবং ২০০৫-০৬ মৌসুমে লন্ডনের প্রথম ক্লাব হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়াও ইউরোপীয় ফুটবলের সেরা ক্লাবদের সংঘ জি-১৪-এর গুরুত্বপুর্ণ সদস্য। আর্সেনালের প্রতিষ্ঠা ১৮৮৬ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনের ওউলিচে। ১৯১৩ সালে হাইবারিতে স্থানান্তরিত হয়। সেখানে স্থাপিত হয় আর্সেনাল স্টেডিয়াম। যদিও ক্লাবটির প্রতিষ্ঠা ১৮৮৬ সালে, আর্সেনালের সাফল্যের সূচনা ১৯৩০ সালে প্রথমবারের মতো লীগ চ্যাম্পিয়ন শিরোপা জয়ের মধ্য দিয়ে। ১৯৭০-৭১ মৌসুমে বিংশ শতাব্দীর প্রথম দল হিসাবে আর্সেনাল যুগ্ম শিরোপা জয় করে। শেষের বিশটি বছর ছিল ক্লাবটির স্বর্ণ যুগ। এসময় তারা দ্বিতীয় বারের মতো আবার ২০০৩-০৪ মৌসুমে যুগ্ম শিরোপা জয় করে। এই মৌসুমেই তারা অপরাজিত থেকে লীগ শিরোপা জয় করে। ২০০৫-০৬ সালে তারা লন্ডনের প্রথম ক্লাব হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উত্তীর্ণ হয়। প্রথাগতভাবে আর্সেনালের রঙ লাল ও সাদা। তবে ইতিহাসে বেশ কয়েকবার তারা তা পরিবর্তন করেছে। একইসাথে পরিবর্তিত হয়েছে ক্লাবটির অবস্থান। বর্তমানে তারা আছেলন্ডনের হলোওয়ের এমিরেট্স স্টেডিয়ামে। (বাকি অংশ পড়ুন...) |
|
অন্যান্য ভাষায় উইকিপিডিয়া
|
|
১ লক্ষেরও বেশি নিবন্ধসমৃদ্ধ
Deutsch · English · Español · Français · Italiano · Nederlands · 日本語 · Norsk bokmål · Polski · Português · Русский · Suomi · Svenska · 中文 ৫০ হাজারেরও বেশি নিবন্ধসমৃদ্ধ
Bahasa Indonesia · Dansk · Català · Česky · Esperanto · עברית · Magyar · Română · Slovenčina · Türkçe · Українська ভারতীয় উপমহাদেশের অন্যান্য ভাষায়
संस्कृत · पालि · ಕನ್ನಡ · தமிழ் · ગુજરાતી · मराठी · कॉशुर/کٲشُر · सिन्धी/سنڌي · മലയാളം · తెలుగు · हिन्दी · বিষ্ণুপ্রিয়া মণিপুরী · ଓଡ଼ିଆ · অসমীয়া · नेपाली · भोजपुरी · ਪੰਜਾਬੀ · اردو |
খবরে
- ...স্যার আইজাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করত যে প্রিজম নতুন রঙের আলো সৃষ্টি করে?
- ...ইংরেজি শব্দ ওয়াইন ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলোর বাণিজ্যিক ব্যবহার অনেক দেশে আইন দ্বারা সুরক্ষিত?
- ...১৯৫৯ সালে বেন-হার সর্বপ্রথম চলচ্চিত্র হিসেবে রেকর্ড পরিমাণ ১১টি অস্কার লাভ করে?
- ...বিশ্বখ্যাত ফাইল হোস্টিং ওয়েবসাইট র্যাপিডশেয়ারের ফাইলের সর্বমোট আকার প্রায় ১ কোটি গিগাবাইট, এবং এটি একই সাথে ৩০ লক্ষ গ্রাহককে সেবা দিতে সক্ষম?
- ...আফ্রিকার সোয়াজিল্যান্ডে অবস্থিত নেগোওয়েনিয়া খনিতে এখন থেকে ৪১,০০০ থেকে ৪৩,০০০ বছর পূর্বেও আকরিক উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে?
- ...আটলান্টিক মহাসাগরের ৮,৩৭০ মিটার গভীরে প্রাপ্ত অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি এখন পর্যন্ত সবচেয়ে গভীর জলের মাছ?
- ...আফ্রিকার সোয়াজিল্যান্ডে অবস্থিত নেগোওয়েনিয়া খনিতে এখন থেকে ৪১,০০০ থেকে ৪৩,০০০ বছর পূর্বেও আকরিক উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে?
Read in another language
এই নিবন্ধটি 42টি ভাষায় রয়েছে
- Simple English
- العربية
- Bahasa Indonesia
- Bahasa Melayu
- Български
- Català
- Česky
- Dansk
- Deutsch
- English
- Eesti
- Ελληνικά
- Español
- Esperanto
- Euskara
- فارسی
- Français
- Galego
- עברית
- Hrvatski
- Italiano
- 한국어
- Lietuvių
- Magyar
- Nederlands
- 日本語
- Norsk bokmål
- Norsk nynorsk
- Polski
- Português
- Română
- Русский
- Slovenčina
- Slovenščina
- Српски / srpski
- Suomi
- Svenska
- ไทย
- Tiếng Việt
- Türkçe
- Українська
- 中文